শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বালাইনাশক কোম্পানির এমডি-চেয়ারম্যান গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১১৩ বার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় বালাইনাশক পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির এমডি ও চেয়ারম্যানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃত দু’জন হলেন আশরাফ ও ফরহাদ।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান।

তিনি বলেন, তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় লালবাগ গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোম্পানির এমডি ও চেয়ারম্যানের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করে ঢাকায় রওনা হয়েছে ডিবির টিম।

এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিসি মশিউর রহমান।

এর আগে সোমবার (৫ জুন) রাতে কোম্পানির এক কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন।

গত শুক্রবার (২ জুন) বসুন্ধরার আই ব্লকের একটি নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দু’দিন পর ভুক্তভোগী পরিবারটি ওই বাসায় ওঠেন। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেয়া হয়। সেখানে রোববার (৪ জুন) ভোরে শাহিল মোবারত জায়ান (৯) মারা যায়। একইদিন রাত ১০টায় মারা যায় শায়েন মোবারত জাহিন (১৫)।

এছাড়া নিহত দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com