রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩১

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৯২ বার

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে বৃহস্পতিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ বাসযাত্রী নিহত ও ৩১ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।

প্রাদেশিক পুলিশের বিবৃতিতে বলা হয়, জাবুল প্রদেশের রাজধানী কালাতে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সাথে মুখোমুখী সংঘর্ষে হলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ নয়জন নিহত ও ৩১ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার সকাল থেকে দেশটিতে এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। একইদিন আফগানিস্তানের মধ্য বামিয়ান এবং উত্তরাঞ্চলীয় সারি পুল প্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ২৪ জন নিহত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

পাহাড়ি ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্য জরাজীর্ণ রাস্তা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিরাপত্তা ব্যবস্থার অভাবকে দায়ী করা হয়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com