বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চাইলেই দেশে ফিরতে পারবেন বিএনপি নেতা সালাহউদ্দিন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১১০ বার

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চাইলেই দেশে ফিরতে পারবেন। তার জন্য ভারতের গোহাটি বাংলাদেশ মিশনে ট্রাভেল পাস ইস্যু করার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গত ১ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের আপিল বিভাগ সালাহউদ্দিন আহমেদকে বেকসুর খালান দেন।

২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের নিম্ন আদালতে তিনি খালাস পেয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল  করে। ১ মার্চ স্থানীয় আদালত ওই আপিল আবেদন খারিজ করে দেন। আদালতের রায়ে তাকে বেকসুর খালাস দিয়ে মামলা দ্রুত নিষ্পত্তি করার আদেশ দেন। একই সঙ্গে তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার নির্দেশনা দেন আদালত।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধারের পর সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। এর পরদিন তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।

 

২০১৫ সালের ১১ মে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ। প্রায় সাত বছর বিচার চলার পর এই মামলার রায় ঘোষণা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com