বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষে নিহত ১

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১১৩ বার

চট্টগ্রাম নগরের সল্টঘোলা রেলক্রসিং এলাকায় তেলবাহী একটি ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে মোয়াজ্জেম হোসেন লাভলু নামে একজন নিহত হয়েছেন। তিনি নগরের ৩০ নম্বর ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি সদরঘাট এলাকার আবুল মিয়ার ছেলে।
চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক বলেন, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। এটি সল্টঘোলা ক্রসিং পার হওয়ার সময় দুইদিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু হঠাৎ একটি গ্যাসবাহী লরি রেললাইনে উঠে যায়। এতে করে ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সল্টঘোলা ক্রসিং এলাকায় দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com