বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জামালপুরে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১১৯ বার

জামালপুরে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

শুক্রবার (৯ জুন) দুপুর সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলায় ইটাইল ইউনিয়নের অটোরিকশা-চালক জয়নাল আবেদীন (৪২), একই গ্রামের সাহেদ আলী (৫৫), সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রাম থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শেরপুরের একটি মাজারে যাচ্ছিল। পথে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর ছয় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরো তিনজনের মৃত্যু হয়।

আহত মো: হানিফ মিয়া, মো: শফিকুল ও খলিল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com