শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতে অবৈধ কয়লা খনিতে ধস, নিহত ৩

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৮১ বার

ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে অবৈধভাবে পরিচালিত এক কয়লা খনিতে ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে। সেইসঙ্গে অনেকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

আজ শুক্রবার সকালে ভারত কোকিং কোল লিমিটেড-এর একটি কয়লা খনিতে অবৈধভাবে খনন কাজ করছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর খনিতে ধস নামার পর আতঙ্কে ছোটাছুটি শুরু করেন তারা। খবর পেয়েই উদ্ধারকাজে নেমেছে দেশটির পুলিশ।

ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার বলেন, ‘ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল)-এর খোলামুখ খনিতে ধস নামে। আমরা বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহু গ্রামবাসী বেআইনি কয়লা খনিতে উত্তোলনের কাজ করেন। তিনি বলেন, ধসের পর স্থানীয় মানুষ ভেতর থেকে তিনজনকে বের করতে পেরেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন। আমার আশঙ্কা ভিতরে আরও লাশ আছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু, নারী ও ২৫ বছর বয়সী এক পুরুষ আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com