শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

এবার কয়লা সংকটে বন্ধ হলো বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্র

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১১৬ বার

কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় বাঁশখালীর এস এস পাওয়ার প্লান্ট বন্ধ হয়ে গেছে।  শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এস এস পাওয়ার প্লান্টের উপ-পরিচালক (ইলেক্ট্রিক্যাল) ফয়জুর রহমান। তিনি আরও জানান, বিদ্যুৎ কেন্দ্র চালু হতে কিছুদিন সময় লাগবে।

জানা যায়, পিডিবির অনুরোধে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট গত ১৪ মে চালু করা হয়েছিল। পরীক্ষামূলক উৎপাদনে আসা ১নং ইউনিট থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। কয়লা সংকটের কারণে বৃহস্পতিবার রাত ১০টা ১১ মিনিটে বন্ধ হয়ে গেছে এস এস পাওয়ার প্লান্ট। বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট।

গত ৩ জুন কয়লার অভাবে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। প্ল্যান্টের ম্যানেজার শাহ আব্দুল মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, এস এস পাওয়ার ওয়ান লিমিটেড বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। যার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ প্রায় ২.৬ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার কোটি টাকা)। এ কোম্পানির ৭০% মালিকানায় রয়েছে বাংলাদেশের স্বনামধন্য বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এবং চীনা কোম্পানি সেপকো থ্রির রয়েছে ৩০% মালিকানা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com