বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

‘তাদের মতামতের অপেক্ষায় থাকলাম’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৪ বার

চিত্রনায়ক শরিফুল রাজকে সবশেষ দেখা যায় নির্মাতা রায়হান রাফির ‘দামাল’ সিনেমায়। যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ। যা মুক্তি পায় গত বছর ২৮ অক্টোবর। এরপর থেকেই রাজের ভক্তরা অপেক্ষায় ছিলেন প্রিয় শিল্পীকে আবার পর্দায় দেখার।

অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আগামী ঈদে একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে রাজ অভিনীত ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’। সম্প্রতি সিরিজটির একটি টিজার প্রকাশ হয়েছে। মেহেদি হাসিবের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা টয়া, সুমন আনোয়ার, সাঞ্জু জন, সামিয়া অথৈসহ অনেকেই।

 

শরিফুল রাজ বলেন, ‘এই ওয়েব সিরিজটির গল্পটি দর্শক অনেক পছন্দ করবে- এমনটাই আমার বিশ্বাস। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। “ইনফিনিটি ২” ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে। দেখার পর, তাদের মতামতের অপেক্ষায় থাকলাম।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com