মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শাহরিয়ার কবিরের কন্যার মৃত্যুতে নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের শোক প্রকাশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৫৫ বার

বিশিষ্ট লেখক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবিরের কন্যা অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার। গত ৮ জুন বৃহস্পতিবারে তিনি ঢাকার বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।
উল্লেখ্য, সাংবাদিক শাহরিয়ার কবিরের কন্যা অর্পিতা শাহরিয়ার মুমু লন্ডনে আইন বিষয়ে পড়ালেখা করতেন। ২০২০ সালের জানুয়ারীতে মা ফাতেমা কবির ডানার মৃত্যুর কারণে তিনি দেশে আসেন। এরপর দেশেই ছিলেন।
এক শোক বার্তায় সংগঠনের পক্ষে সভাপতি ফাহিম রেজা নূর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া প্রয়াত অর্পিতা শাহরিয়ার কবির মুমুর আত্মার শান্তি কামনা এবং শাহরিয়ার কবির ও পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। -প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com