শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পিকআপচাপায় ৬ ভাই নিহত, চালকের আমৃত্যু কারাদণ্ড

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১০৬ বার

কক্সবাজারের চকরিয়ায় পিকআপচাপায় ৬ ভাই নিহতের ঘটনায় চালক সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাঈল এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে ৯ ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন। পরে আহত আরেক ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হয়। পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুর থেকে পিকআপচালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র‌্যাব।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুটি মামলা দায়ের হয়। এর মধ্যে হত্যা মামলায় সাইদুলকে একমাত্র আসামি করা হয়। এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায় ঘোষণাকালে আসামি সাইদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com