শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

চাচাকে ভোট দিতে এলেন না সাদিক আব্দুল্লাহ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১২ বার

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে ভোট দিতে বরিশালে আসেননি।

সাদিক আব্দুল্লাহ নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের ভোটার। সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত ভোট প্রদান করলেও বিকেল ৩টা পর্যন্ত সাদিক আব্দুল্লাহ বরিশাল আসেননি বলে নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানের কারণে তিনি বরিশাল সিটি নির্বাচনে ভোট দিতে পারছেন না। প্রায় দুই মাস বরিশালে আসেননি মেয়র সাদিক।

তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত মনোনয়ন পাওয়ার পরে তার পক্ষে কাজ না করারও অভিযোগ রয়েছে সাদিক আব্দুল্লাহ ও তার সমর্থকদের বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ করে আসছেন আবুল খায়ের আব্দুল্লাহ। এমনকি নৌকার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করারও অভিযোগও রয়েছে সাদিক আব্দুল্লাহর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

এ বিষয়ে সাদিক আবদুল্লাহর ব্যক্তিগত সেলফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com