শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেও মুক্তি মেলেনি ইভ্যালীর রাসেলের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১১ বার

চেক প্রতারণার চার মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: রাসেল।

সোমবার (১২ জুন) ঝালকাঠির জেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হলে ওই আদালতের বিচারক এইচ এম ইমরানুর রহমান তার জামিন মঞ্জুর করেন। পৃথক আদেশে ইভ্যালির সাবেক চেয়ারম্যান রাসেল’র স্ত্রী শামীমা নাসরিন এর সকল স্থাবর সম্পত্তি ও অস্থাবর মামালাল ক্রোক করার আদেশ দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেন রাসেলের আইনজীবী হাফিজুর রহমান। তিনি বলেন, চারটি মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরো মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না। ঢাকা থেকে রাসেলকে শোন এরেস্ট দেখিয়ে ঝালকাঠি আদালতে হাজির করা হয়। তাকে আবার ঢাকার সেন্ট্রাল জেলে পাঠানো হবে। রাসেলের বিরুদ্ধে সারা দেশে ১২১টি প্রতারণার মামলা চলমান রয়েছে।

‘ইভ্যালি’ বাংলাদেশ ভিত্তিক একটি ই-কমার্স প্লাটফর্ম। অল্প সময়ে অনলাইন ক্রেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করলেও প্রতিষ্ঠানটি এখন গ্রাহক ভোগান্তি ও সমালোচনার শীর্ষে অবস্থান করছে। ২০১৮ সালের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে ঝালকাঠি আদালতে রাসেলের প্রতিষ্ঠিত ইভ্যালীর নামে চারটি চেক প্রতারণা মামলা করেছিল স্থানীয় তিনজন গ্রাহক। এদের মধ্যে মো: মুস্তাহিদ আলম কোর্টে দু’টি মামলা করেন। পৃথক দুই মামলায় তার দাবি ৬ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া ৫ লাখ ৯৫ হাজার টাকার দাবিতে কোর্টে মামলা করেছিলেন মো: ইব্রাহীম খলিল। এবং এনামুল হক সাজু নামের আরেক গ্রাহক কোর্টে আরেকটি মামলা করেছিলেন। এই গ্রাহকের দাবি ইভ্যালি কোম্পানির কাছে তার পাওনা ১৮ লাখ ১৭ হাজার ৭১ টাকা। এ তথ্য জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন।

তিনি আরো জানান, মামলার বাদির আবেদনের পরিপ্রেক্ষিতে (সি ডাব্লিউ) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঝালকাঠি কারাগারে আনা হয় আসামি রাসেলকে। সোমবার সকালে আদালতে স্বশরীরে হাজির হলে পাঁচ হাজার টাকা বেইল বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com