বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

খোলামেলা পোশাকে নিশোর সঙ্গে ফারিয়ার নাচ!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১২৪ বার

নির্মাতা রায়হান রাফির মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’। যেখানে জুটি বেঁধেছেন আফরান নিশো ও তমা মির্জা। এরই মধ্যে প্রকাশ হয়েছে এর টিজার ও পোস্টার। আর আজ সোমবার অন্তর্জালে উন্মুক্ত হলো ‘সুড়ঙ্গ’র আইটেম গান ‘কলিজা আর জান’।

প্রযোজনা প্রতিষ্ঠান চরকির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া এই গানের মূল পাত্রী চিত্রনায়িকা নুসরাত ফারিয়া হলেও, চমক দেখালেন নায়ক আফরান নিশো। ফারিয়ার কোমর দোলানোর তালে টিভি পর্দার এই ভার্সেটাইল অভিনেতা যেভাবে নিজেকে উদ্দাম নাচালেন, তা উপভোগ্য বটে। নিশোর বিপরীতে গানজুড়ে ফারিয়ার নাচের মুদ্রা আর শরীরী ভাষাও ছিল দৃষ্টিনন্দন।

 

গানটি ইউটিউবে প্রকাশের পর এটি নিয়ে চলছে তুমুল আলোচনা। সবাই প্রশংসা করছে নিশোর। বাদ যায়নি ফারিয়ার কথাও। আইটেম গানের তার উপস্থিতিও সবার মন কেড়েছে।

অনেকেই বলছেন, অভিষেক সিনেমাতে আফরান নিশোকে পাওয়া যাবে টিভি পর্দার আদলে। আর নিশো আগেই জানিয়েছিলেন, অভিনয়ের এই অংশেও তার অস্বস্তি সবচেয়ে বেশি।

তবে সোমবার প্রকাশিত গানে তার সেই প্রতিচ্ছবি মেলেনি। যদিও নাচনির্ভর এই গানে নিশোর উপস্থিতি ছিল খুবই কম। তবে পুরো গানটি যে ঈদ বাজার আগাম জমিয়ে দেবে, তাতে সন্দেহ নেই!

‘কলিজা আর জান’ শিরোনামের এই গানটি লিখেছেন রাসেল মাহমুদ। তাতে সুর-সংগীত দিয়েছেন আরাফাত মহসিন আর কণ্ঠে তুলেছেন দিলশাদ নাহার কনা।

এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত হয়। এরপর মার্চে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায় এর শুটিং হয়। শুটিং-সম্পাদনা শেষে এখন চলছে এর রঙ বিন্যাসের কাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com