শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সিইসির মুখে ‘উনি কি ইন্তেকাল করেছেন’ শুনে যা বললেন ফয়জুল করীম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১০ বার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের মুখে ‘উনি কি ইন্তেকাল করেছেন’ এমন কথা শুনে ‘আস্তাগফিরুল্লাহ’ বলেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফয়জুল করীম। গতকাল সোমবার রাতে বরিশালে হাতপাখার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে ইসির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন,‘আস্তাগফিরুল্লাহ, আমি ইন্তেকাল করলে হয়তো ইসির কানে পানি যেত। আমি রক্তাক্ত ও জখম হয়েছি, এতে ইসির আশা পূরণ হয়নি। হয়তো ইন্তেকাল করলে তার আশা পূরণ হতো।’

সংবাদ সম্মেলনে তার ওপর কীভাবে কারা হামলা করেছে, তার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন ফয়জুল করীম। এর আগে তার বড় ভাই চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম সংবাদ সম্মেলনে বরিশাল ও খুলনার ভোটের ফল প্রত্যাখ্যান এবং রাজশাহী ও সিলেটের ভোট বর্জন করেন। একই সঙ্গে আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন।

এদিন বিকেলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থীর রক্তাক্ত হওয়াটা ‘আপেক্ষিক’ বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, ‘উনি কি ইন্তেকাল করেছেন? না, উনি কি কতটা… আমরা যেটা দেখেছি, ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি। যতটা শুনেছি, ওনাকে কেউ পেছন দিক থেকে ঘুষি মেরেছে। ওনার বক্তব্যও শুনেছি, উনিও বলেছেন, ‘‘ভোট বাধাগ্রস্ত হচ্ছে না। আমাকে আক্রমণ করা হয়েছে’’।’

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com