রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৭৪ বার

পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের বেশকিছু এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪ মিনিটে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে এ কম্পন অনুভূত হয়।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ এবং এটির কেন্দ্রস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার নিচে। তবে এতে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, গুজরানওয়ালা, অ্যাবটাবাদ ও এর আশেপাশের এলাকাগুলোতে ভূকম্পন বেশি অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর এসব এলাকার মানুষ অফিস ও ঘর ছেড়ে সড়কে নেমে এসেছে।

নয়া দিল্লীতেও ভূকম্পন
ভারতীয় মিডিয়ার সূত্রে জিও নিউজ জানিয়েছে, নয়া দিল্লীতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের উত্তরাঞ্চলীয় এলাকায় এ কম্পন অনুভূত হয়। জিও নিউজ এরচেয়ে বেশি কিছু জানায়নি।

সূত্র : জিও নিউজ ও ডেইলি জংগ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com