শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বিয়ের নৌকা ডুবে নাইজেরিয়ায় ১০৩ জনের মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৯৫ বার

নাইজেরিয়ায় বিয়েবাড়ির অনুষ্ঠানের শেষে ফিরছিলেন তিন শ’ মানুষ। এই অবস্থায় নৌকাডুবি ঘটে। এতে প্রায় ১০৩ জন মারা যায়। উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে মঙ্গলবার (১৩ জুন) এ ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে।

নাইজার নদী দিয়ে যাচ্ছিল নৌকাটি। এ সময় একটা কাঠের গুঁড়ির সাথে নৌকার ধাক্কা লাগে। নৌকাটি দুই খণ্ড হয়ে ভেঙে যায়।

পুলিশ জানিয়েছে, প্রতিবেশী নাইজার থেকে মানুষ বিয়েবাড়িতে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা ফিরে যাচ্ছিলেন।

স্থানীয় পুলিশ প্রধান আব্দুল গানা লুকপাডা বলেছেন, ‘রাত তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কাঠের গুঁড়িটি পানির নিচে ছিল। লৌকাটি গুঁড়িতে ধাক্কা মারে। একেবারে দুই টুকরো হয়ে যায়। উদ্ধারকারীদের আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।’

উদ্ধারকারীরা এখনো পর্যন্ত এক শ’জনকে উদ্ধার করেছে বলে পুলিশের মুখপাত্র জানিয়েছেন।

নাইজার হচ্ছে নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী। এখানে স্থানীয় স্তরে বানানো নৌকা চলে। মাঝেমধ্যেই নৌকাডুবি হয়। কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার চেয়ে বেশি মানুষকে নিয়ে নৌকগুলো চলাচল করে। তাই দুর্ঘটনা হয়।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com