রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার লাফিয়ে ১০৯ টাকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১২৩ বার

বৈদেশিক মুদ্রার ঘাটতির মধ্যে ব্যাংকিং চ্যানেলে মার্কিন ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার এখন পর্যন্ত সর্বোচ্চ ১০৯ টাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক (বিবি) তথ্য প্রকাশ করেছে যে বুধবার আন্তঃব্যাংক লেনদেন হয়েছে ১০৯ টাকায়। এর আগে চলতি বছরের মে মাসে ডলারের লেনদেন হয় ১০৮ টাকা ৭০ পয়সা।

সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলার বিনিময় করেছে ১০৮ টাকা ৩০ পয়সা থেকে ১০৯ টাকা পর্যন্ত।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি মাসে প্রায় প্রতিটি কর্মদিবসেই আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার বেড়েছে। ১ জুন প্রতি ডলারের দাম ছিল ১০৮ টাকা।

এক বছর আগে আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিনিময় হার ছিল ৯২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এক বছরের তুলনায় দেশীয় মুদ্রার (টাকা) ১৪ টাকা ৮৬ শতাংশ বা ১৬ টাকা ২০ পয়সা অবমূল্যায়ন হয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমা, আমদানি ব্যয় প্রভাবিত এবং স্থানীয় বাজারে পণ্যের দাম আরো ধাক্কা দিয়েছে। কিন্তু এর বিপরীতে রফতানি ও রেমিট্যান্স আয়ে তেমন গতি নেই।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com