রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

না খেলেই টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৩৪৮ বার

টি-২০ নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল ইংল্যান্ড ও ভারতের। কিন্তু সিডনিতে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে’ও রাখা হয়নি। ফলে ইংল্যান্ডের চেয়ে পয়েন্ট বেশি হওয়ায় ফাইনালে চলে গেছে ভারতের নারী দল।

আইসিসি’র নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল ম্যাচ না হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি ছিল তারাই জয়ী হবে। ভারতীয় দল গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিতে উঠেছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কাকে হারায় ভারত। অপরদিকে চার ম্যাচের তিনটিতে জিতেছে ইংলিশরা। তাই বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হওয়ায় ফাইনালে চলে গেছে ভারত।

সিডনিতে মুষলধারায় বৃষ্টি শুরু হয় মঙ্গলবার থেকে। পরদিন প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেও একই অবস্থা। সিডনির স্থানীয় সময় অনুযায়ী দুপুর ৩টায় ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা। সেই হিসেবে টস হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়। কিন্তু টস তো দুরের কথা। বৃষ্টি থামারে কোনো লক্ষণ দেখা না দেয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com