শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১১১ বার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ জব্দ করেছে পুলিশ। আজ  শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকা থেকে এই স্বর্ণ জব্দ করা হয়।

এ সময় চারজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- অলোক ধর (২৫), নারায়ণ ধর (৩৮),  জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে চট্টগ্রামে কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে সোনার বার ও পাত আনছে- এমন খবরে বিশেষ চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি যাত্রীবাহী বাসের চারজন যাত্রীর শরীর তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com