শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির নেতা গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১১৫ বার

বিএনপির প্রতিবাদ গণসমাবেশে স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) রাতে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস জানান, শুক্রবার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে স্লোগান দেয়ার সময় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় শনিবার (১৭ জুন) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ। রঞ্জনকে বিকেলে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com