বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

অসহায় মায়েদের ফ্রিজ উপহার দিলেন তাসরিফ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১১৭ বার
ছবি-আমাদের সময়

গান-বাজনার পাশাপাশি অসহায় ও দুস্থদের পাশে প্রায়ই পাওয়া যায় তরুণ গায়ক তাসরিফ খানকে। গত বছর বন্যা কবলিত সিলেট-সুনামগঞ্জসহ বেশ কিছু এলাকার মানুষদের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসিত হন তিনি। সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ২ কোটিরও বেশি টাকা তুলে ছুটে যান সিলেট-সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের কাছে।

এবার ‘কুঁড়েঘর’ ব্যান্ডের এই গায়ক ছুটে গেলেন রাজধানীর ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে। গতকাল রোববার সেখানে থাকা অসহায় মায়েদের সঙ্গে বেশ কিছু সময় কাটান তাসরিফ। এ সময় তাদের খোঁজখবর নেন, সুখ-দুঃখের কথা জানতে চান। আর যাওয়ার সময় তাদের জন্য উপহার হিসেবে একটি ডিপ ফ্রিজ তুলে দেন।

 

ফ্রিজ দেওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুকে তাসরিফ লিখেছেন, ‘যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে এবং ঈদে অনেকেই বৃদ্ধাশ্রমে গোশত পাঠায়। তাই আমার মনে হয়েছে ফ্রিজটা ওনাদের কাজে আসবে।’

আর এক দিন আগে ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, কিছু দিন ধরে খুব ইচ্ছা করছে কোনো বৃদ্ধাশ্রমে যেয়ে সময় কাটাতে। ঢাকার আশপাশে কোনো চেনাজানা বৃদ্ধাশ্রম এর সন্ধান জানলে আমায় জানান প্লিজ।

সংগীতশিল্পীর পাশাপাশি তাসরিফ খান একজন লেখকও। চলতি বছর প্রকাশ হয় তার লেখা প্রথম বই ‘বাইশের বন্যা’। যেখানে তুলে ধরা হয়েছে গত বছর বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষজনকে সাহায্য করতে গিয়ে নানা অভিজ্ঞতার গল্প।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com