শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু বুধবার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৩৩ বার
ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২১ জুন) থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ছয় দিনব্যাপী এই টিকিট বিক্রি কার্যক্রম বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে শুরু হবে। এবার অঞ্চলভেদে দুই শিফটে বিক্রি করা হচ্ছে টিকিট। সার্ভারের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, ফিরতি টিকিটের মধ্যে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি হবে। যেহেতু ২৯ জুন ঈদ হবে, তাই ১ জুলাইয়ের টিকিট ২১ জুন বিক্রি করা হবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আগেই জানিয়েছেন, এবারো ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। তবে ২টি শিফটে এই টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট।

এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার।

তিনি আরো জানান, এবারো শতভাগ টিকিট অনলাইনে দেয়া হবে। টিকিট যার ভ্রমণ তার এই নীতি মেনেই ভ্রমণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com