শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নতুন খবর দিলেন পূজা চেরি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৪৮ বার
ছবি-ইন্টারনেট

চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমার পাশাপাশি কাজ করেছেন ওয়েব ফিল্মেও। সবশেষ এই অভিনেত্রীকে দেখা ‘জ্বীন’ সিনেমায়। ভৌতিক গল্পের এই সিনেমার তার সহশিল্পী সজল ও রোশান। যা মুক্তি পায় গত রোজার ঈদে। এবার পূজার ভক্তদের জন্য এল নতুন খবর।

‘নাকফুল’র পর ‘লিপস্টিক’ সিনেমাতেও আদর আজাদের সঙ্গে জুটি বাঁধছেন পূজা। গেল রোববার এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। তবে এখনই সিনেমার গল্প বা চরিত্র নিয়ে খোলাসা করে কিছু জানতে চাচ্ছেন না এই চিত্রনায়িকা। প্রযোজনা প্রতিষ্ঠানের নামটিও বলতে নারাজ পূজা।

পূজা ভাষ্য, ‘এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। ওভাবে ঠিক কোনোটাই আমাকে টানেনি। “লিপস্টিক” মনে হয়েছে আমার গল্প! আমাকে নতুনভাবে দেখবে দর্শক।’

তিনি জানান, আগামী ২০ জুলাই থেকে শুরু হবে ‘লিপস্টিক’র শুটিং। কাজ হবে ঢাকা ও ঢাকার বাইরে। আর আদরের সঙ্গে কাজটি করা নিয়েও বেশ আশাবাদী পূজা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com