শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভোট দিয়ে যা বললেন সিলেটে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১২ বার
ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘বিশাল ভোটের ব্যবধানে সিলেটবাসী অবশ্যই নৌকার জয় নিশ্চিত করবেন।’

আজ বুধবার সকাল ৮টায় সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা সেন্টারে ভোট দিয়ে আনোয়ারুজ্জামান এ কথা বলেন।

সকালে তিনি সপরিবারে ভোটকেন্দ্রে পৌঁছান এবং তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

নৌকার প্রার্থী বলেন, ‘সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিশাল ভোটের ব্যবধানে সিলেটবাসী অবশ্যই নৌকার জয় নিশ্চিত করবেন।’

তিনি বলেন, ‘তারপরও যদি পরাজিত হই তা মেনে নেব। কাউকে দোষারোপ করব না।’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে সিলেট সিটির মেয়র পদে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। বিজয়ী হলে তার পরামর্শে নগরবাসীকে সঙ্গে নিয়ে চলব।’

এর আগে, সকালে আনোয়ারুজ্জামান চৌধুরী তার বৃদ্ধ মায়ের দোয়া নিয়ে বাসা থেকে বের হন। শাহজালাল জামেয়া পাঠানটুলা কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com