শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কাউন্টার অফেন্সিভ ব্যর্থ দাবি পুতিনের, জেলেনস্কি বললেন এটা হলিউড সিনেমা নয়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৮০ বার
ছবি : মানবজমিন

চলছে ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ। দীর্ঘ ৬ মাস প্রস্তুতির পর গত ৪ই জুন শুরু হয় যুদ্ধের নতুন অধ্যায়। তবে কাউন্টার অফেন্সিভ থেকে আশানুরূপ ফল পাচ্ছে না কিয়েভ। ফ্রন্টলাইনে থাকা কয়েকটি গ্রাম তারা দখলে নিতে পারলেও এ জন্য তাদের হারাতে হয়েছে বিপুল পরিমাণ সেনা ও সামরিক শক্তি। বুধবার রুশ টেলিভিশনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই ‘ব্যর্থতার’ দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ইউক্রেনের কাউন্টার অফেন্সিভকে ‘শান্ত’ করে দেয়া হয়েছে। তারা ভয়াবহ সামরিক ক্ষতির মুখে পড়েছে। কিন্তু রাশিয়ার হাত থেকে কোনো অঞ্চল দখলে নিতে পারেনি।

তবে আল-জাজিরার খবরে জানানো হয়েছে যে, পুতিনের এই দাবির জবাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাউন্টার অফেন্সিভের গতি ধীর স্বীকার করে নিয়ে তিনি বলেন, এটা কোনো হলিউড সিনেমা নয়। তাই রাতারাতি কোনো ফলাফল পাওয়া সম্ভব নয়। জেলেনস্কির ভাষায়, তার বাহিনীকে আরও বেশি মরিয়া হয়ে উঠতে এসব উস্কানিতে তারা পাত্তা দেবে না।

বুধবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ফ্রন্টলাইনে রাশিয়া বিশাল মাইনফিল্ড তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com