শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১০৫ বার
ছবি : নয়া দিগন্ত

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার বেন্ডসেন।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টার দিকে নরওয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পৌঁছায়। বিকেলে তারা কক্সবাজারে ফিরে যান।

এ সময় এসপেন রিকটার বেন্ডসেন দাতা সংস্থা ইউএনএইচসিআর, আইও এম ও ডব্লিউ এফপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে কথা বলেন।

শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ইনচার্জ তানভীর আহমেদ জানান, এসপেন রিকটার বেন্ডসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পি ব্লকের একটি সোলার মিনি গার্ড, ২৬ নম্বর ক্যাম্পের ই/০৪ ব্লকে এনআরসি অফিসসহ লেদা ক্যাম্প ২৪ এ অবস্থিত আইওএম পরিচালিত প্লাস্টিক বর্জ্য দ্বারা তৈরিকৃত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। একইসাথে হ্নীলা স্টেশনে অবস্থিত বাঁশের তৈরি বিভিন্ন স্টোর ও প্রক্রিয়াজাতকরণ স্থানগুলো সরজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের হেড মাঝি বদরুল ইসলাম জানান, নরওয়ের রাষ্ট্রদূত আমাদের সাথে কথা বলেন। তারা আমাদের নানা বিষয়ে খোঁজ-খবর নেন। আমরা প্রতিনিধিদলের কাছে জানিয়েছি দাতা সংস্থাগুলো দিনদিন আমাদের খাদ্য সামগ্রী কমিয়ে ফেলছে। খাদ্যের পরিমাণ কমানোর কারণে ক্যাম্পে অপরাধ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com