বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

‘আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১২৫ বার
ছবি-ইন্টারনেট

সন্তানকে নিয়ে একাই বসবাস করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অনেকদিন হলো তার ঘরে স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ নেই। দুজনের মধ্যে দূরত্ব এখন অনেক। এই তারকা জুটিকে নিয়ে জল কম ঘোলা হয়নি। তিন অভিনেত্রীর ভিডিও ও ছবি প্রকাশের ঘটনার পর শোবিজে যে ঝড় উঠেছিল তা অনেকটাই থেমে গেছে। কিন্তু নতুন করে আবারও রাজ-পরীর সম্পর্কের ইস্যু সামনে উঠে এসেছে। আর তা উসকে দিলেন পরীমণি নিজেই।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।

যেখানে তিনি লিখেছেন-
এভাবেই বছর পেরোবে,
কাল পেরোবে…
যেভাবে এখন মাস পেরিয়ে যায়!
কিছু তবু ফিরে পাওয়া যায় না।
এই যেমন আমি।
হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে।
আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।

পোস্টটি করার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে পরীভক্তদের ঝড় উঠেছে। কেউ তাকে বলছেন ‘পরীকবি’, আবার কেউ ‘জীবনানন্দী দাস!’

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ-পরীর দাম্পত্যকলহ ছিল টক অব দ্য টাউন। তবে সে আলোচনা কিছুটা স্তিমিত হলেও নতুন করে পরীর এই কাব্যিক স্ট্যাটাস আবারও চর্চায় নিয়ে এলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com