শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা স্ত্রীসহ গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১০৪ বার
ছবি : সংগৃহীত

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ (মোস্ট ওয়ান্টেড উগ্রবাদী) ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

শুক্রবার রাতে তাদের ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয় বলে জানা গেছে।

সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো: আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ডেমরা এলাকার থেকে শামিন মাহফুজকে তার স্ত্রীসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, বাসা থেকে নয়। রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়; তারা হয়তো কোথাও যাচ্ছিলেন।

এ ঘটনায় ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার কে এন রায় নিয়তি বলেন, শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com