রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পুলিশ হয়ে বাবার পিছু নেবেন সারা!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১২৮ বার
ছবি: সংগৃহীত

বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন কন্যা। তবে সেখানে পেশাদারিত্বও রয়েছে। অতীতে বহুবার সাইফ আলি খান এবং সারা আলি খানের কাছে একই সিনেমাতে অভিনয়ের প্রস্তাব গিয়েছে। কিন্তু সাইফ তাতে রাজি হননি। তিনি সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। তবে অনুরাগীদের আর অপেক্ষা করতে হবে না। কারণ, খুব তাড়াতাড়ি বাবা-মেয়ের জুটিকে দেখতে পারবেন দর্শক।

শুধু জুটি বাঁধাই নয়, বাবা-মেয়ের এই অভিনয়ে চমকও থাকছে। এখানে নাকি অপরাধী সাইফের পিছু নেবেন পুলিশ সারা। মজার বিষয় হচ্ছে, কোনও সিনেমা বা ওয়েব সিরিজে নয়, একটি বিজ্ঞাপনী চিত্রে জুটি বেঁধেছেন সাইফ-সারা। নেটদুনিয়ায় শুটিং ফ্লোর থেকে দু’জনের একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে কয়েদির পোশাকে দেখা গিয়েছে সাইফকে। অন্যদিকে সারার পরনে ছিল পুলিশের পোশাক।

তবে বিজ্ঞাপনী ছবিতে যে মেয়ের সঙ্গে তিনি কাজ করেছেন সে কথা স্বীকার করে নিয়েছেন অভিনেতা। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘হ্যাঁ, সপ্তাহের শুরুতে আমরা একসঙ্গে একটা বিজ্ঞাপনে কাজ করলাম। মনে হয় আমাদের দু’জনকে দেখতে ভালোই লাগবে।’

বিজ্ঞাপনটি কোন সংস্থার, সেই তথ্যও খোলসা করেছেন সাইফ। তিনি জানিয়েছেন, একটি বিমা কোম্পানির জন্য তারা বিজ্ঞাপনটি শুট করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com