বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জামায়াতের মিছিল সভা সমাবেশ বন্ধ চেয়ে আপিল বিভাগে আবেদন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৩৭ বার

উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের মিছিল সভা সমাবেশের মতো কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে দুটি আবেদন করা হয়েছে। চেম্বার আদালত আগামী ৩১শে জুলাই আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। চেম্বার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। তিনি সাংবাদিকদের  বলেন, জামায়াতের বিরুদ্ধে আমরা দুটি আবেদন করেছি। সেটি হলো- নিবন্ধন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকা অবস্থায় জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা চেয়ে। অন্যটি হলো- নিবন্ধন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকা অবস্থায় নিবন্ধন দাবি করাতে। চেম্বার আদালত আবেদন দুটি গ্রহণ করে শুনানির জন্য ৩১শে জুলাই দিন ঠিক করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন দুটি করেন তরীকত ফেডারেশনের মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ুন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি। এক দশকেরও বেশি সময় পর পুলিশের মৌখিক অনুমতি নিয়ে গত ১০ই জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে জামায়াত।

সমাবেশে তারা নিজেদের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি করে এবং দলের নেতাকর্মীদের মুক্তি চায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com