শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

স্ত্রীর ফাইনাল দেখতে মাঠে থাকবেন স্টার্ক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩৭৩ বার

৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠেয় নারী টি-২০ বিশ্বকাপ ফাইনাল লড়বে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলে আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান আলিসা হিলি।

অস্ট্রেলিয়া মহিলা দলের ওপেনারের আরেকটি পরিচয়, অস্ট্রেলিয়ার পুরুষ দলের বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের স্ত্রী তিনি। স্ত্রীর ফাইনাল খেলা দেখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ না খেলেই তাই দেশে ফিরেছেন মিচেল স্টার্ক।

আজ দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ’ কিন্তু শেষ ম্যাচে স্টার্ককে দেখা যাবে না। নারীদের টি-২০ বিশ্বকাপে হিলির দল ফাইনালে ওঠায় স্টার্ককে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। কারণ মাঠে বসেই স্ত্রীর ফাইনাল ম্যাচটি দেখবেন স্টার্ক।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ঘরের মাঠে স্ত্রীর ফাইনাল ম্যাচ দেখা স্টার্কের জন্য জীবনের একমাত্র সুযোগ। তাই আমরা তাকে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছি। যাতে দুর্দান্ত একটি ম্যাচে তার স্ত্রীকে সমর্থন দিতে পারে স্টার্ক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com