শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বালিয়াকান্দিতে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৩৩৫ বার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম এনায়েত সরদার (৫০)। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামের আনায়েত সরদারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন। শনিবার রাত ১০টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই রিফাত সরদার বলেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজার থেকে পেঁয়াজ কিনে একটি ট্রাকে করে (যশোর ট-১১-৫০০৭) সাতক্ষীরার কবিরমুনি বাজারে নেয়া হচ্ছিল। আমতলা বাজার এলাকায় পৌছালে ট্রাকটি উল্টে তার ভাই এনায়েত সরদার মারা যায় এবং ১০জন আহত হয়। পরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদেরকে বালিয়াকান্দি ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com