রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জের নৌডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৬০ বার
ছবি - নয়া দিগন্ত

সুনামগঞ্জ সদর উপজেলায় নৌডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তিন শিশু তন্নি (১২) তান্নী (৮) ও রবিউলের (৩) বাবা হলেন গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়া।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত শিশুরা তাদের নিজ গ্রাম গোবিন্দপুরের বাড়ির পাশেই একটি ছোট্ট নৌকায় করে পানিতে ঘুরতে যেতে চাচ্ছিল। নৌকায় উঠার পর ভাঙ্গা নৌকার ছিদ্র দিয়ে পানি উড়তে উড়তে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে চিৎকার শুরু করলে ফায়ার সার্ভিসে খবর দিয়ে খোঁজাখুঁজির পর উদ্ধার করে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তারেক হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নিয়তের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com