শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

জেনিন ও রামাল্লায় ইসরাইলি অভিযান : ৯ ফিলিস্তিনিকে হত্যা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৮১ বার
- ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের জেনিন ও রামাল্লায় অভিযান চালিয়ে শিশুসহ ৯ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ২০০২ সালের ইনতিফাদা বা গণঅভ্যুত্থানের পর সোমবার জেনিনে এটি ইসরাইলি বাহিনীর সবচেয়ে বড় সামরিক অভিযান।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, নিহতদের মধ্যে ৮ জন জেনিনের আর একজন রামাল্লার। এছাড়া আহত হয়েছে আরো ৫০ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আলজাজিরাকে বলেন, ইসরাইল একইসাথে বিমান ও স্থল বাহিনীর সাহায্যে জেনিন শরণার্থী ক্যাম্পসহ রামাল্লার অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করছে।

১৪ হাজার শরণার্থীর এ ক্যাম্পটি কয়েক মাস ধরে অভিযানের লক্ষ্যবস্তু করেছে ইসরাইলি।

আলজাজিরার জেরুসালেম ব্যুরো প্রধান জানিয়েছেন, ১৫০টির মতো সশস্ত্র যান এবং ইসরাইলি বিশেষ বাহিনী ও সেনাবাহিনীর ১০০০ সৈন্য এ অভিযানে অংশ নিয়েছে। তাদেরকে সহায়তা করছে পুলিশ ও সীমান্ত পুলিশও।

ইসরাইলি বাহিনী ঘনবসতির এ ক্যাম্পটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, ব্যবহার করছে হেলিকপ্টার ও ড্রোন। ধ্বংস করছে ঘরবাড়ি ও রাস্তাঘাট।

তারা চতুর্দিক থেকে ঘিরে স্নাইপার, বুলডোজার ও সৈন্যদের সাহায্যে অভিযান চালাচ্ছে। চলছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে গুলিবিনিময়।

জেনিনের মানবাধিকার গবেষণা সংস্থার আইনজীবী মোহাম্মদ কামানজি আলজাজিরা জানিয়েছেন, শহর ও ক্যাম্পের অবস্থা খুবই গুরুতর। নিহতদের মধ্যে শিশু, কিশোরও রয়েছে। জনগণের জানমালের ব্যাপক ক্ষতি করা হচ্ছে।

এদিকে, জর্ডান ও মিসর এ অভিযানের নিন্দা জানিয়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com