বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ফারহানের সিনেমা থেকে সরে দাঁড়ালেন ক্যাটরিনা-প্রিয়াঙ্কা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১২৫ বার
ছবি : সংগৃহীত

ফারহান আখতার ২০২১ সালে ‘জি লে জারা’ সিনেমার ঘোষণা করেছিলেন। তিন তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে এই সিনেমা তৈরির কথা ছিল। এবার শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার পর ক্যাটরিনাও এই সিনেমা থেকে সরে দাঁড়ালেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায় , ‘জি লে জারা’ সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়ে আছে। বলিউডে ‘দিল চাহতা হ্যায়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো সিনেমা থাকলেও মেয়েদের নিয়ে কোনও রোড ট্রিপ বা বন্ধুত্ব উদযাপনের সিনেমা সেই অর্থে নেই। ফলে অনেকেই মুখিয়ে আছেন এই সিনেমার জন্য।

কিন্তু বলিউডের অন্দরের খবর অনুযায়ী তারিখ নিয়ে সমস্যা হওয়ায় ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্ল এই প্রজেক্ট থেকে সরার খবর প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে ক্যাটরিনা কাইফও নাকি এই সিনেমা ছেড়ে বেড়িয়ে গিয়েছেন। তিনিও আর এই সিনেমার অংশ থাকছেন না।

প্রিয়াঙ্কার হাতে এখন হলিউডের একাধিক কাজ রয়েছে। সেই সব প্রজেক্ট নিয়েই তিনি চরম ব্যস্ত। তাই ২০২৩ সালে তিনি শুটিংয়ের জন্য কোনও সময় দিতে পারবেন না। তাই, তিনি ফারহানকে ২০২৪ সালে এই সিনেমার শুটিং করার অনুরোধ করেন।

ফারহান এই প্রস্তাবে রাজি হলেও আলিয়ার সেক্ষেত্রে ডেট নিয়ে সমস্যা দেখা দেয়। আগামী বছর আলিয়ার হাতে দুটো বড় প্রজেক্ট আছে। একদিকে তিনি ২০২৪ সালে রামায়ণের শুটিং করবেন। অন্যদিকে ‘বাইজু বাওরা’র। ফলে সেক্ষেত্রে তার দিন বের করা মুশকিল হয়ে যাবে। তাই এই নানা সমস্যার জন্য ফারহান ঠিক করেন তিনি ততদিন অপেক্ষা করবেন যতক্ষণ না তিনি সবাইকে একসঙ্গে পাচ্ছেন।

তাই এই সিনেমার নির্মাতারা আপাতত প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনার জায়গায় এই সিনেমাকে আনুশকা শর্মা এবং কিয়ারা আদভানিকে নেওয়ার কথা ভাবছেন। তবে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।

উল্লেখ্য, যখন ফারহান প্রথম এই প্রজেক্টের কথা ঘোষণা করেন তখন অনেকেই ভেবেছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো ফের কোনও সিনেমা আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com