বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

‘প্রিয়তমা’র জন্য যুক্তরাষ্ট্রে শাকিব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১১৮ বার
ছবি : সংগৃহীত

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। পাল। হিমেল আশরাফের পরিচালনায় এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি ইতিমধ্যেই জয় করেছে দেশের মানুষের মন।

দেশের পাশাপাশি আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ ক’টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’। আর এ কারণে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। সেখানে বসে দর্শকদের সঙ্গে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’ দেখবেন তিনি।

 

শাকিব খান বলেন, ‘আগামী ৭ জুলাই প্রিয়তমা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সেখানে “প্রিয়তমা” দেখব। তবে এবার বেশি দিন থাকব না। সপ্তাহখানেক পরই দেশে ফিরব। এরপর নতুন সিনেমা পরিকল্পনায় নামব।’

‘প্রিয়তমা’য় শাকিব-ইধিকা’র পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। হিমেল আশরাফের পরিচালনায় এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com