শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ওজন কমাতে চাইলে খেতে হবে যে চা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৫৭ বার
ছবি : সংগৃহীত

হঠাৎ ওজন বেড়ে যাওয়া মোটেই ভালো লক্ষণ নয়। এতে নিজের সৌন্দর্য যেমন নষ্ট হয়, তেমন শরীরে বাসা বাধতে শুরু করে জটিল সব রোগ।

আর ব্যস্ত জীবনে শরীরচর্চা ও সঠিকভাবে ডায়ের্ট চার্ট মেনে চলাও আপনার পক্ষে কষ্টকর।

ওজন কমাতে অনেকে অনেক রকম ডায়েট ফলো করে থাকেন। তবে আপনি জানেন কি; আদা খেয়ে ওজন কমানো যায়। এজন কমানোর জন্য আপনি খেতে পারেন আদা চা। আদা চা আপনার ওজন কমাবে।

আদা চা শুধু ওজন কমায় না;  এর রয়েছে আরও অনেক গুণাগুণ। আদা চা শরীরের জন্য খুবই উপকারি। বহু শতাব্দী ধরে আদাকে স্বাস্থ্যকর ও বহু গুণসমৃদ্ধ খাবার হিসেবে ধরা হয়। আদার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়ারোধী, ভাইরাসরোধী, প্রদাহরোধী উপাদান।

এছাড়া আদা ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, বিভিন্ন মিনারেলের অন্যতম উৎস। আদা হজম পদ্ধতি ভালো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লিভার পরিষ্কার রাখে, অ্যাজমা ও হৃদরোগ প্রতিরোধে কাজ করে।

আসুন জেনে নেই  আদা কীভাবে খাবেন?

আদার সঙ্গে লেবু

আদা চা বানানোর পর তাতে লেবুর রস মেশান।  এছাড়া এক গ্লাস পানিতেও লেবুর রস ও আদার টুকরা মিশিয়ে খেতে পারেন।  এতে আপনার শরীরের অতিরিক্ত মেদ কমবে।  ফলে ওজনও কমবে।

গ্রিন টি ও আদা

গ্রিন টির সঙ্গে আদা কুচি মিশিয়ে খেতে পারেন। এছাড়া সরাসরি আদার রস মিশিয়ে নিতে পারেন পানির সঙ্গে।  অথবা আদা চিবিয়ে খেলেও উপকার পাবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com