শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

গ্যাসক্ষেত্র নিয়ে ইরানের সাথে কুয়েত-সৌদি আরবের নতুন বিরোধ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৩৭ বার
- ছবি : সংগৃহীত

আরব উপসাগরের একটি গ্যাসক্ষেত্রের মালিকানা নিয়ে ইরানের সাথে তীব্র বিরোধ দেখা দিয়েছে কুয়েত ও সৌদি আরবের। উভয় পক্ষই এর দাবিতে অনড় রয়েছেন।

উত্তেজনার মধ্যেই কুয়েতের তেলমন্ত্রী সাদ আল বারাক রোববার বলেছেন, দুরা গ্যাসক্ষেত্রটির ওপর কুয়েত ও সৌদি আরবের ‘একচেটিয়া’ অধিকার রয়েছে। তিনি এই গ্যাসক্ষেত্রের দাবি যৌক্তিক করতে প্রথমে নিজেদের সমুদ্রসীমা চিহ্নিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরান ইতোপূর্বে বলেছিল, এই গ্যাসক্ষেত্রের ওপর তাদের দাবি রয়েছে। তারা গত বছর সই হওয়া সৌদি-কুয়েত চুক্তিকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেছিল।

আল বারাক সৌদি একটি মিডিয়ার সাথে সাক্ষাতকারে এই দাবি করেন।
এদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেছেন, বিষয়টি নিয়ে তারা কুয়েতের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এদিকে সৌদি আরবও এলাকাটির পূর্ব সীমান্ত চিহ্নিত করার জন্য রিয়াদ ও কুয়েতের সাথে আলোচনা করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।

১৯৬৭ সালে তেলক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এতে প্রমাণিত মজুত রয়েছে ২০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com