শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জব্দ ছিল হেরোইন, ৩ বছর পর হয়ে গেল আচার!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১১৬ বার
ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর আগে এক কেজি ২৯০ গ্রাম হেরোইন জব্দ করেছিল র‍্যাব। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়। গতকাল মঙ্গলবার এই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কিন্তু যুক্তিতর্ক শুরুর আগে জব্দকৃত আলামত খুলে দেখা যায়, সেগুলো আচারের প্যাকেট!

এ ঘটনার ব্যাখ্যা দিতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী ২৫ জুলাই স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন।

জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার একডালা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাসুম নামের এক যুবকের কাছ থেকে সাতটি প্যাকেটে থাকা এক কেজি ২৯০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার জব্দ করে র‌্যাব সদস্যরা। এ সময় মাসুমকেও আটক করা হয়।

এ ঘটনার র‌্যাবের ডিএডি রাজিব বাহাদুর বাদী হয়ে নাটোর সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন। সেই মামলা এজহার দাখিল পরবর্তী সময়ে তদন্ত ও চাজশিট হয়। ইতিমধ্যে মামলার ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার ১১ জুলাই সেই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। ওই মামলায় মাসুম বর্তমানে কারাগারে রয়েছে।

পিপি সিরাজুল ইসলাম আরও জানান, যুক্তিতর্কের আগের দিন সোমবার ১০ জুলাই জেলা জজ কারাগার পরিদর্শনে যায়। এ সময় মামলার আসামি মাসুম জেলা জজকে আলামতগুলো খুলে দেখার অনুরোধ জানান। মঙ্গলবার যুক্তিতর্কের দিন আলামতের সিলগালা খুলে দেখা যায় যে, এক হাজার ২৯০ গ্রাম হেরোইনের সাতটি প্যাকেট বলা হয়েছে, সেই সাতটি প্যাকেট ঠিকই আছে। কিন্তু সাতটি প্যাকেট খুলে দেখা যায় সেগুলো আচারের প্যাকেট সাদৃশ্য।

আদালতের নির্দেশে এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আগামী ২৫ জুলাই আদালতে এসে এর ব্যাখ্যা দেবেন বলে জানান পিপি সিরাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com