বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

আমেরিকায় আছেন শাকিব খান, ছেলেকে নিয়ে উড়াল দিলেন অপু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৩২ বার
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। এ কারণে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান গেছেন আমেরিকায়। তবে গতকাল বুধবার হঠাৎ করেই ছেলে জয়কে নিয়ে সে দেশের উদ্দেশ্যে উড়াল দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেই অপু-জয় ফিল্ম প্রডাকশনের ফেসবুক থেকে লাইভ করা হয়। এতে জানান দেওয়া হয় যে অপু তার ছেলেকে নিয়ে রওনা হচ্ছেন আমেরিকার উদ্দেশ্যে।

অন্য একটি লাইভে ক্যাপশন দেওয়া হয়, ‘আব্রাম খান জয়ের প্রথম আমেরিকা ভ্রমণ।’

তবে কেন, কি উদ্দেশ্যে তাদের এই যাত্রা এর বিস্তারিত জানা সম্ভব না হলেও আমেরিকায় বেশ কয়েকটি স্টেজ শোতে অপু অংশ নেবেন বলে জানা গেছে।

এ দিকে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান। যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি হলে মুক্তি পেয়েছে তার ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। এ কারণে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি।

জানা গেছে, গত ৭ জুলাই থেকে সপ্তাহজুড়ে আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। স্টেটগুলো হলো— নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ওহাইও, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, এলাবামা, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাদা ও ক্যালিফোর্নিয়া।

একই দিন থেকে পুরো সপ্তাহজুড়ে কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের চেইনে চারটি প্রভিন্স অন্টারিও, ম্যানিটোবা, অ্যালবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ার ৫টি থিয়েটারে দেখানো হচ্ছে ‘প্রিয়তমা’।

প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। বাংলাদেশে ঈদের দিন সিনেমাটি মুক্তি পায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com