রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মাশরাফির স্থানে তামিম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৬৭ বার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হলো বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে।

আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভাশেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। দ্বিতীয় দফায় তামিমের অধিনায়কত্বের শুরুটা হবে পাকিস্তান সফরের একমাত্র ওয়ানডে ম্যাচ দিয়ে।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দীর্ঘ মেয়াদেই দায়িত্ব দেয়া হয়েছে তামিমকে। কোনো নির্দিষ্ট সময়সীমার কথা বলেননি বিসিবি সভাপতি।

গত বৃহস্পতিবার সবাইকে অবাক করে দিয়ে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। পরে শুক্রবার তার অধীনে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ফলে একপ্রকার বাধ্য হয়েই নতুন অধিনায়ক খুঁজতে শুরু করে বিসিবি।

এর আগে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অধিনায়কত্ব করেছেন তামিম। সে সিরিজের তিন ম্যাচে মাত্র ২১ রান করেছিলেন তিনি, দলও হোয়াইটওয়াশ হয়েছিল ০-৩ ব্যবধানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com