রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

‘অপারেশন সুন্দরবন’-এ কলকাতার নায়িকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৮২ বার

সাতক্ষীরার বুড়িগোয়ালিনীতে চলছে ‘অপারেশন সুন্দরবন’ ছবির শেষ অংশের শুটিং। আর এতে অংশ নিয়েছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা দীপংকর দীপন।

দীপংকর দীপন বলেন, ‘গত সপ্তাহ থেকে দর্শনা ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। ৫-৬ দিন কাজও করেছেন। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এর বেশি কিছু এখন বলতে চাই না।’

এদিকে, সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি। র‍্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’র অর্থায়নে এটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, রিয়াজ, সামিনা বাশার, মনোজ প্রামানিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ আরও অনেকে। সব ঠিক থাকলে চলতি বছর ঈদুল আজহায় ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির সম্ভবনা রয়েছে।

জানা গেছে, দর্শনা বণিক সবশেষ অভিনয় করেছেন ‘হুল্লোড়’ ছবিতে। বাংলাদেশে গায়ক ইমরান মাহমুদুলের ‘তোর নামের ইচ্ছেরা’ গানের মডেল হিসেবেও দেখা গেছে তাকে। এছাড়াও এই অভিনেত্রী কাজ করেছেন তামিল ছবিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com