বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

এ কোন মেহজাবীন?

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৯০ বার
ছবি : সংগৃহীত

বিনোদনের স্মার্ট দুনিয়ায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ আসছে তাদের প্রথম অরিজিনাল কনটেন্ট ‘আমি কী তুমি’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই তারকা মেহজাবীন চৌধুরী। এই সিরিজটির লুক পোস্টারর প্রকাশ হয়েছে শুক্রবার বিকেলে, যা নজর কেড়েছে।

এই পোস্টারে এক অন্যরকম মেহজাবীনকে দেখা যাচ্ছে। যেখানে তার চোখেমুখে বিস্ময়! কাজলে লেপ্টে থাকার চোখ গড়িয়ে পড়ছে পানি। মুখে অক্সিজেন মাস্ক। মাথায় একগুচ্ছ ফুল। দীর্ঘদিন পর মেহজাবীনের নতুন কাজের খবর ও লুক পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে।

নেটিজনরা বলছেন, এ কোন মেহজাবীন? এ প্রসঙ্গে আই স্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে আমি কী তুমি ৮ পর্বের ওয়েব সিরিজ, যা শিগগির মুক্তি পাবে।

‘আমি কী তুমি’ ওয়েব সিরিজ বড় পরিসরে নির্মাণ করেছেন ভিকি জাহেদ। তিনি জানান, ১৭ দিন শুটিং করেছেন, যা ওটিটি কনটেন্টের জন্য যথেষ্ট সময়।

পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন কাজ দেখতে পাবেন। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেকগুলো ভালো কাজ আছে, যা দর্শক পছন্দ করেছেন। আইস্ক্রিন এর যেহেতু প্রথম অরিজিনাল, তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com