রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এবার মাহফুজের ‘অদৃশ্য’ চমক!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৮০ বার
ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতি ভেঙে গেল ঈদে ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে পর্দায় ফেরেন দাপুটে অভিনেতা মাহফুজ আহমেদ। এতে শবনম বুবলীর বিপরীতে অভিনয় করে আবারও নিজের অস্তিত্বের জানান দেন তিনি। ‘প্রহেলিকা’য় মাহফুজের অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে।

এবার এই অভিনেতাকে নিয়ে নতুন খবর দিলেন নুরুল হুদা। জানালেন, এবারই প্রথম তিনি কাজ করলেন ওটিটি প্ল্যাটফর্মে। তাও আবার শুরুটা হচ্ছে সিরিজ দিয়ে। নাম ‘অদৃশ্য’। ইতিমধ্যেই শুটিং প্রক্রিয়া প্রায় শেষের পথে। এতে মাহফুজের বিপরীতে দেখা যাবে অপি করিমকে। আর গল্পে থাকছে একাধিক চমকও।

গল্পে- একজন সফল ব্যবসায়ী এবং শীর্ষস্থাণীয় রাজনৈতিক নেতা। ক্ষমতার দর্পে যার পায়ে মাথানত করে সবাই। কিন্তু হুট করে একদিন সেই পায়ের নিচের মাটি সরে যায়। তাকে অপহরণ করা হয়। কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় যখন তাকে হুট করে ছেড়ে দেওয়া হয়। সব কি সাজানো ছিল? যদি তাই হয়, তাহলে সেটা কেন? এমনই গল্পে ‘অদৃশ্য’ শিরোনামের সিরিজটি নির্মাণ করছেন সাফায়েত মনসুর রানা।

মাহফুজ আহমেদ বলেন, ‘এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। এমন কাজ আগে করা হয়নি। চমক তো থাকছেই, তবে কাজটি করে বেশ তৃপ্তি পেয়েছি।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ৫০ ভাগ শুটিং এরমধ্যে শেষ। আগামী ২২ সেপ্টেম্বর নাগাদ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com