বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিনা পরোয়ানায় গ্রেফতারের আইনটির আপিল শুনানির অনুমতি দেয়া হয়েছে : অ্যাটর্নি জেনারেল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১২০ বার
ছবি : বাসস

অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, বিনা পরোয়ানায় গ্রেফতারের যে আইনটি আছে, সে অনুয়ায়ী একটি গাইডলাইন ঠিক করে দেয়া হয়েছিল। কিন্তু গাইডলাইনগুলো আইনে না থাকায় আপিল করা হয়েছিল। এখন আপিল শুনানির অনুমতি দেয়া হয়েছে, আপিল শুনানি হবে। কয়েকটি গাইডলাইনের উপর আমাদের আপত্তি ছিল, এখন তারা এ বিষয়ে লিভ দিয়েছেন।

শনিবার (১৫ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মামলা জট নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতে এখন মামলা জট অনেক কমে এসেছে। অনেক মামলার শুনানি হচ্ছে। বিশেষ করে বিচারিক আদালতে মামলা দায়ের থেকে নিস্পত্তি বেশি হচ্ছে। হাইকোর্টে ২০২২ সালে ৩০টিরও বেশি ফাঁসির মামলার শুনানি হয়েছে। যেটি এর আগে কখনো হয়নি। এখন মামলা নিস্পত্তির হার বেশি হওয়ায় মামলা জটও কমে এসেছে।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বেদির পাশে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে অ্যাটর্নি জেনারেল টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান বাদল, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আব্দুল বাতেনসহ বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান, নির্বাচিত সদস্যগণসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com