সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও টেক্সটাইল অস্তিত্ব সংকটে সাত বছরের চুক্তিতে আর্জেন্টাইন তরুণকে দলে ভেড়াল চেলসি দক্ষিণ কোরিয়ায় ১২১ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হরমুজ ইস্যুতে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আলোচনা: ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

বাইডেনের ‘উদ্ভট কাণ্ড’ ভাইরাল, সমালোচনার ঝড়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১১৬ বার
ছবি-ইন্টারনেট

ফের সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হেলসিঙ্কি বিমানবন্দরে এক ছোট শিশুর সঙ্গে বাইডেনের ‘অদ্ভুত ব্যবহারের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর ফক্স নিউজের।

গত বৃহস্পতিবার হেলসিঙ্কি থেকে বিদায় নেওয়ার সময় বাইডেন সেখানে বিমানবন্দরে দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানেই এক মায়ের কোলে থাকা শিশুর সঙ্গে বাইডেনের উদ্ভট আচরণ দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, বাইডেন ওই মায়ের কোলে থাকা বাচ্চাকে হাঁসানোর চেষ্টা করছিলেন। এজন্য তিনি শিশুটির কাঁধে মুখ রাখেন এবং কামড়ানোর ভান করতে থাকেন। এ ছাড়া তিনি মুখও ভেংচি করেন। ফক্স নিউজ বলছে, এতে ওই শিশু ভয়ে পেয়ে যায় এবং বাইডেনের দিক থেকে মুখ সরায় নেয়।

এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পরেই অনেকে এর কড়া সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ম্যাট গেটস বাইডেনের এহেন কাজকে বেশ অদ্ভুত হিসেবে উল্লেখ করেছেন।

মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার বেনি জনসন লিখেছেন, পৃথিবীতে বাইডেন কী করছেন? এ ছাড়া এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করেছেন। তিনি লিখেছেন, বাইডেনকে একটি নার্সিং হোমে থাকা উচিত।

এর আগেও এমন কর্মকাণ্ডের জন্য তোপের মুখে পড়েছেন বাইডেন। গত বছরের অক্টোবরে বাইডেন এক কিশোরী মেয়েকে ৩০ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সিরিয়াস সম্পর্কে না জড়ানোর কথা বলে তোপের মুখে পড়েন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com