বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

৮০০ বছরের প্রাচীন মসজিদ বন্ধ করে দিলো ভারত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৮৬ বার
ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের অবস্থিত একটি প্রাচীন মসজিদে মুসল্লিদের নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মসজিদটি ৮০০ বছরের পুরনো। দেশটির কট্টর হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সাথে সংশ্লিষ্ট একটি হিন্দু গোষ্ঠীর অভিযোগের পর বিজেপি-নিয়ন্ত্রিত মহারাষ্ট্র রাজ্যের কর্তৃপক্ষ এমন নিষেধাজ্ঞা জারি করে।

দ্য ওয়্যারের খবরে বলা হয়েছে, কট্টরপন্থী সংগঠনটির দায়ের করা অভিযোগের শুনানির সময় জেলা কালেক্টর আকস্মিকভাবেই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করেন এবং এতে করে জলগাঁওয়ের ঐতিহাসিক এই মসজিদটি হঠাৎ করেই মুসলিম সম্প্রদায়ের কাছে প্রবেশ-অযোগ্য হয়ে উঠেছে।

অন্তর্বর্তীকালীন ওই আদেশে জেলা কালেক্টর ওই এলাকায় পুলিশ মোতায়েন করারও নির্দেশ দিয়েছেন। ৮০০ বছরের পুরোনো এই মসজিদটিকে ‘বিতর্কিত’ হিসেবে আখ্যা দিয়ে তিনি তহসিলদারকে মসজিদের দায়িত্ব নিতে বলেন।

৮০০ বছরের পুরোনো মসজিদটি উত্তর মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত একটি সম্পত্তি।

দ্য ওয়্যার জানিয়েছে, কালেক্টরের আদেশ এবং তা পাস করার ক্ষমতা বোম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছে। এরপরও জুম্মা মসজিদ ট্রাস্টের সদস্য আসলাম আশঙ্কা করছেন, অভূতপূর্ব এই আদেশটি রাজ্যের আট শতাব্দী প্রাচীন মসজিদকে ঘিরে সাম্প্রদায়িকতার সূচনা করেছে।

সম্প্রতি ‘পাণ্ডবওয়াদা সংঘর্ষ সমিতি’ নামে একটি অনিবন্ধিত সংগঠনের অভিযোগের কারণে মসজিদটি হঠাৎ করেই বিতর্কের জায়গা হয়ে ওঠে। অভিযোগকারী ব্যক্তির নাম প্রসাদ মধুসূদন ডান্ডাওয়াতে। গত মে মাসের মাঝামাঝি সময়ে জলগাঁও জেলা কালেক্টর আমান মিত্তালের কাছে এই মসজিদ নিয়ে একটি আবেদন করেন তিনি। অভিযোগকারী ডান্ডাওয়াতে কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস এবং বজরং দলের সদস্য।

তার দাবি, মসজিদটি একটি হিন্দু উপাসনালয়ের ওপরে তৈরি করা হয়েছিল এবং রাজ্য কর্তৃপক্ষের সেটি দখল করা উচিত। অভিযোগকারী আরো দাবি করেন, জুম্মা মসজিদ ট্রাস্ট জায়গাটি ‘অবৈধভাবে’ দখল করেছে।

সূত্র : ডন ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com