রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শাকিবের সঙ্গে ঘোরাঘুরি নিয়ে মুখ খুললেন অপু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১২৭ বার
ছবি-ইন্টারনেট

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান জয় বর্তমানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। গতকাল শনিবার প্রকাশ্যে আসে শাকিব-অপু-জয়ের ঘুরে বেড়ানোর একটি ভিডিও। যা শাকিব-অপুর এক হওয়ার গুঞ্জনে আরও উসকে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ম্যাকডোনাল্ডস এর সামনে গাড়ি পার্কিং করা। শাকিব খান ছেলে জয়কে নিয়ে হাত ধরে রাস্তা পার হয়ে গাড়িতে উঠছেন আর পিছনে পিছনে এগিয়ে আসছেন হাস্যোজ্জ্বল অপু বিশ্বাস। আর তাতেই নেটদুনিয়া উত্তাল। অনেকেই ধরে নিয়েছে তাহলে সত্যি বুঝি আবারও এক হয়েছে সাবেক এই দম্পতি!

তবে অপু জানালেন ভিন্ন কথা। দেশের একটি গণমাধ্যমকে তিনির বলেন, ‘এটি আমাদের সন্তান জয়ের প্রথম আমেরিকা সফর। তার কাছে এখানকার চারপাশটা নতুন। তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়। কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশিই উপভোগ করছে সে।’

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে তাকে ও জয়কে রিসিভ করার বিষয়ে তিনি বলেন, ‘শাকিব আমাদের রিসিভ করেনি। যাদের আমন্ত্রণে এখানে অনুষ্ঠানে অংশ নিতে এসেছি, তারাই আমাকে রিসিভ করেছেন।’

শাকিব খানের সঙ্গে দেখা প্রসঙ্গে অপু বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পরদিন শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এরপর তো ছেলেকে নিয়ে শাকিব ঘোরাঘুরি করছেন। ছেলেকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন। শপিংয়ে নিচ্ছেন। কোনো কোনো সময় আমিও সঙ্গে থাকছি।’

সবশেষ ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম। বের হওয়ার সময় সম্ভবত অন্য একটা গাড়ি থেকে ভিডিওটি করা হয়েছে। আমি ফেসবুকে দেখেছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com