শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিয়ে করতে গিয়ে কারাগারে বর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৩২৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় সোমবার বাল্য বিয়ের অপরাধে বরকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন (২৭) সদর উপজেলার সেন্দ গ্রামের উত্তরপাড়ার তোতা মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া বর সাদ্দাম হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তিনি জানান, সদর উপজেলার একটি গ্রামের ১৫ বছর বয়সী মেয়ে ও স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রীর সাথে একই উপজেলার সেন্দ গ্রামের উত্তর পাড়ার তোতা মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের সোমবার বিয়ে হওয়ার কথা ছিল। দুপুরে বিয়ে বাড়িতে বর উপস্থিত হওয়ার পর বরযাত্রীসহ আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়ার প্রায় শেষ পর্যায়ে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। পরে বিয়ে বন্ধ করে দিয়ে বর সাদ্দাম হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পঙ্কজ বড়ুয়া বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com