শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

একদফা দাবিতে সব জেলা ও মহানগরীতে বিএনপির পদযাত্রা আজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১০১ বার
প্রতিক ছবি

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য একদফা দাবিতে দেশের সব জেলা ও মহানগরীতে আজ পূর্ব ঘোষিত পদযাত্রা করবে বিএনপি। এছাড়া ঢাকা মহানগরে আগামীকালও এ কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা মহানগর এ কর্মসূচি পালন করবে দলটি। এ কর্মসূচি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

আজকের এ যাত্রা গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক) পর্যন্ত অনুষ্ঠিত হবে। গাবতলী থেকে শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

রুট প্রকাশ দেখানো হয়েছে, গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড় হয়ে মিরপুর (১) এরপর মিরপুর (১০) গোল চত্ত্বর, কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে তালতলা (আগারগাঁও) বিজয় স্মরণী-কাওরান বাজার এফডিসি মগবাজার, মালিবাগ, কাকরাইল হয়ে নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্ত্বর) হয়ে ইত্তেফাক মোড় দয়াগঞ্জ রায়সাহেব বাজার মোড় পর্যন্ত।

পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ ঢাকাবাসীকে আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, গত বুধবার (১২ জুলাই) ঢাকায় একদফা ঘোষণার থেকে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদফা দাবিতে দু’দিনের পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com